সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ থেকে তরুণদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।
রোববার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তরুণ প্রজন্মের প্রতি এই আহ্বান জানান তিনি।
অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন, ‘আমাদের আজকের তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে আগ্রহী বা রাজনীতি করছেন কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান তারা যেন ক্ষমতা ও সকল ধরনের লোভ লালসায় না পড়েন। জনগণের সেবার মাধ্যমে তারা যেন জাতির পিতার আদর্শকে খুঁজে পান এবং ধারণ করেন। তাদের মাধ্যমেই চিরকাল এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ বহমান থাকবে।’
এদিন গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মাননীয় উপাচার্যের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন,সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো:আশরাফুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তার-সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 