শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
প্রথম পাতা » » সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
৬৪২৩৯ বার পঠিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি২০২১ সালের মধ‌্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতি করোনা প্রাদু্র্ভাবের কারণে পূরণ না হলেও প্রচেষ্টা অব‌্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সাথে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ‘মুজিববর্ষে গৃহহীন মানুষদের ঘর উপহার’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সরকারের সিনিয়র সচিব ও সচিবরা গৃহহীন মানুষদের ঘর সরবরাহের এ উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গৃহহীন মানুষদের মধ্যে ১৬০টি ঘর হস্তান্তরের এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এই কর্মসূচিতে অংশ নেন।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে এবং আরও হ্রাস করতে চায়। আমরা ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে করোনাভাইরাসের কারণে এটি করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ অত্যন্ত সাহসী এবং তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের কাছ থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আমরা বিজয়ী জাতি এবং বিজয়ী হয়েই বিশ্ব অঙ্গনে চলব। আমরা এই সম্মান অর্জন করেছি।



এ পাতার আরও খবর

ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ও এআইয়ের ব্যবহার নিয়ে ফিনটেক সামিটে আলোচনা
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী এআই-রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রী

আর্কাইভ