বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » সড়ক দূঘর্টনা এড়াতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্ট করাতে হবে: প্রধানমন্ত্রীর
সড়ক দূঘর্টনা এড়াতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্ট করাতে হবে: প্রধানমন্ত্রীর
মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনার জন্য বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কিনা। তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। তারা মাদক নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। প্রতিটি চালকের জন্য একবার হলেও এই পরীক্ষার প্রয়োজন আছে এবং আপনাদের এটি করতে হবে।’
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে ও দুর্ঘটনার শিকার হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে চালকদের লাঞ্ছিত করা ও যানবাহনে হামলা চালানোর মানসিকতা বর্জন করার আহ্বান জানান। কারণ এটি অনেক ক্ষেত্রেই আরও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
তিনি পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, ‘ট্রাফিক আইন সবার জন্য সমান এবং প্রত্যেককে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।’
তিনি চালকদের অন্য গাড়িকে ওভারটেক করার মানসিকতা পরিহার করতে বলেন কারণ এটি অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।






ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 