বেড়েছে জিপিএ ৫
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, সার্বিকভাবে জিপিএ ৫ ও পাসের হার বেড়েছে। তবে মাদ্রাসা বোর্ডে পাস বাড়লেও কমেছে জিপিএ-৫।
মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল ঘোষণা করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন তিনি।
ঘোষিত ফল অনুযায়ী, জেএসসি ও জেডিসিতে এবার পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন, গত বছরের তুলনায় বেড়েছে ৫৬ হাজার ৪৪২ জন। পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
মোট জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। গত বছর ছিল ৬৮ হাজার ৯৬ জন। বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। এছাড়া পাঁচ হাজার দুইশ ৪৩টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। তবে ৩৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ৩৩টি।
এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জেডিসিতে পাস করেছে তিন লাখ ৪১ হাজার ৫৫৩ জন। বেড়েছে এক হাজার ২৪২ জন। পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। বেড়েশে দশমিক ৭৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬৮২ জন। গত বছরের তুলনায় কমেছে ৩০৫ জন। গত বছর এক হাজার ৯৮৭ জন জিপিএ ৫ পায় মাদ্রাসা বোর্ডে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন। বেড়েছে ৫৫ হাজার ২০০ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গত বছরের তুলনায় বেড়েছে ১০ হাজার ৬৩৯ জন।







এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
বিদেশে অর্থ পাঠানোর বিধান এক নথিতে সংকলন করল বাংলাদেশ ব্যাংক 