শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ » ৫১তম বিশেষ বিসিএসে আবেদন শুরু আজ, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক
প্রথম পাতা » চাকরির সংবাদ » ৫১তম বিশেষ বিসিএসে আবেদন শুরু আজ, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক
৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫১তম বিশেষ বিসিএসে আবেদন শুরু আজ, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক

---

 

৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২৫ অক্টোবর। এ বিসিএসে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। পাশাপাশি একজন প্রার্থীকে একাধিক আবেদন ফরম পূরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এ ছাড়া সরকারের অনুমোদন ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে কিংবা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

 



আর্কাইভ