শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | দেশজুড়ে » এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | দেশজুড়ে » এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
২২ বার পঠিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

---

 

দেশে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণার পরিসর বাড়াতে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবোটিকস নিয়ে গবেষণায় সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ কথা জানান।

তরুণদের হাতে-কলমে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো, তাদের সক্ষমতা উন্নত করা এবং বাংলাদেশ-জাপানের প্রযুক্তিভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্দেশ্যে কর্মসূচিটির আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জাপানের চোয়া জিকেন করপোরেশন এবং এআই সামুরাই জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিশ্বের উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশের নিজস্ব প্রয়োজন বিবেচনায় এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণ প্রযুক্তিবিদদের গবেষণার গভীরতা ও মেধার স্বাক্ষর রাখতে হবে। তিনি বলেন, সরকার নীতিগত সহযোগিতা দেবে। তবে এআই প্রযুক্তি কোন কোন নির্দিষ্ট ক্ষেত্রে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, তার পথনকশা এবং বাস্তবসম্মত সমাধান প্রযুক্তিবিশেষজ্ঞদেরই তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু গবেষণাগারের বিষয় নয়; কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিং সার্ভিসসহ অর্থনীতির প্রায় প্রতিটি খাতেই এটি বড় ধরনের পরিবর্তন আনছে। বিশেষ করে দেশের অর্থনীতির বড় অংশের সঙ্গে সম্পৃক্ত কৃষি এবং স্বাস্থ্যসেবার মতো খাতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের পাশাপাশি দেশের স্থানীয় অবকাঠামোর সীমাবদ্ধতাও বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিদেশি এআই টুল ব্যবহারে দক্ষতা অর্জন করলেই বড় সাফল্য আসবে না। দেশের প্রয়োজন অনুযায়ী এআই টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরি করতে হবে। এজন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন, জিপিইউ পরিচালনার সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের ঘাটতির মতো মৌলিক বিষয়গুলোও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

বিদ্যুতের সংকট এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন তরুণ প্রযুক্তিবিদদের প্রযুক্তিগত উদ্দীপনার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অংশীদারত্বের প্রশংসা করেন তিনি। নিপ্পন এআই ডো জো ২০২৬ কর্মসূচিকে তরুণদের জন্য একটি নতুন মাইলফলক হিসেবেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য আবু সাঈদ এম আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।

 



আর্কাইভ