শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ » পরিবেশ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে ১১২ পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে ১১২ পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ১১২টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১৯
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ৩৭
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।
৩. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদসংখ্যা: ১৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদসংখ্যা: ১৫
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
পদসংখ্যা: ১৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
পদসংখ্যা: ১৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিশেষ নির্দেশনা
২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/docs/BFIDC20260903.pdf






ব্র্যাকে চুক্তিভিত্তিক নিয়োগ, ছুটি সপ্তাহে দুই দিন
বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
মীনা বাজারে অফিসার নিয়োগ, অনলাইনে আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
একাধিক পদে জনবল নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগে ১৯ নির্দেশনা 