শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কম্পিউটার | চাকরির সংবাদ | তথ্য-প্রযুক্তি » বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
প্রথম পাতা » কম্পিউটার | চাকরির সংবাদ | তথ্য-প্রযুক্তি » বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
৬২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

---

 

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। এতে অংশগ্রহণে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ৫০ দিনের এই প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এতে মোট ৫০টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না।

যারা আবেদন করতে পারবেন

১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

আবেদন ও বাছাই প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন শেষ করার পর এর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে প্রার্থী নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচিতদেরমুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও বিষয়টি জানানো হবে।

থাকছে দৈনিক ২০০ টাকা ভাতা

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণকালীন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে

প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত প্রজেক্ট পোর্টাল dydaiproject.com-এ প্রবেশ করুন। হোমপেজে থাকা “Apply Now” বা “অনলাইনে আবেদন করুন” অপশনে ক্লিক করুন। এরপর আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্ভুলভাবে পূরণ করুন। এরপর এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার তথ্য (রোল, রেজিস্ট্রেশন, বোর্ড ও জিপিএ) প্রদান করুন।

এরপর আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা, ড্রপডাউন মেনু থেকে সেই জেলা ও সংশ্লিষ্ট প্যাকেজটি নির্বাচন করুন। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্পষ্ট স্বাক্ষর স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করুন। সব তথ্য আবার যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন। আবেদন সফলভাবে সম্পন্ন হলে স্ক্রিনে একটি কনফার্মেশন ও ট্র্যাকিং নম্বর পাওয়া যাবে, যা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করুন।