বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ | মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে মাস্টার ট্রেইনার পুল গঠনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’ থেকে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন লেইস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আসাদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে লেইস প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ (পিডিটি) দেওয়া হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের নিয়ে বিষয়ভিত্তিক একটি মাস্টার ট্রেইনার পুল গঠন করা হচ্ছে।
সরকারি কলেজ, সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শিক্ষা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা-সংক্রান্ত সরকারি দপ্তর ও প্রকল্প এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-কর্মকর্তারা এ পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র দিতে হবে। অগ্রায়ণপত্রে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
আগের সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। তবে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদিত ‘প্রশিক্ষক নির্বাচন নীতিমালা’ অনুসরণ করে পেশাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে ০১৭৪৬১৫০৭২০ নম্বরে যোগাযোগ করা যাবে।






ব্র্যাকে চুক্তিভিত্তিক নিয়োগ, ছুটি সপ্তাহে দুই দিন
বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
মীনা বাজারে অফিসার নিয়োগ, অনলাইনে আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
একাধিক পদে জনবল নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগে ১৯ নির্দেশনা
সরকারি চাকরির বয়সসীমায় ২১ মাস ছাড় 