শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চাকরির সংবাদ » বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

বাংলাদেশ বিমান বাহিনীতে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিমানসেনা, শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নির্ধারিত যোগ্যতা থাকা নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও নিয়োগের তথ্য
বিমান বাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪ পদে নিয়োগের তথ্য দেওয়া হয়েছে। তবে এসব পদে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ নিয়োগে দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত অনুসারে প্রযোজ্য হবে।
আবেদন শুরুর ও শেষ সময়
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে। প্রার্থীরা ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
আবেদন ফি
নিয়োগের প্রতিটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেভাবে আবেদন
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রথমে অ্যাকাউন্ট খুলে প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে তা জমা দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে দিতে হবে। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে, প্রার্থীর অযোগ্যতা ধরা পড়লে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নিয়োগ পাওয়ার পরও তথ্যের সত্যতা নিয়ে কোনো সমস্যা ধরা পড়লে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এক নজরে
প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমান বাহিনী
নিয়োগ: বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪
পদের সংখ্যা: অনির্দিষ্ট
চাকরির ধরন: সরকারি
প্রার্থী: নারী ও পুরুষ
জেলা: সব জেলার প্রার্থী
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd/






ব্র্যাকে চুক্তিভিত্তিক নিয়োগ, ছুটি সপ্তাহে দুই দিন
মীনা বাজারে অফিসার নিয়োগ, অনলাইনে আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
একাধিক পদে জনবল নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগে ১৯ নির্দেশনা
সরকারি চাকরির বয়সসীমায় ২১ মাস ছাড় 