শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
২০ বার পঠিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

---

 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিপরীতে দেশের এ দুই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ৮০০ থেকে ১০০০-এর র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি। র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা ১০টি প্রতিষ্ঠানসহ তালিকায় বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) টাইমস হায়ার এডুকেশেনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

শিক্ষার মান, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, গবেষণার গুণগত মান, গবেষণার সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

বিভিন্ন স্বীকৃত পারফরম্যান্স সূচকের মাধ্যমে শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণায় উৎকর্ষ, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সম্ভাবনা—এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং।

র‍্যাঙ্কিংয়ের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে যৌথভাবে বাংলাদেশের শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

১০০১ থেকে ১২০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

১২০১ থেকে ১৪০০ র‍্যাঙ্কের মধ্যে বর্ণানুক্রমিকভাবে যৌথ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

১৪০১ থেকে ১৬০০ র‍্যাঙ্কে বর্ণানুক্রমিকভাবে যৌথভাবে স্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

১৮০১ থেকে ২০০০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

এদিকে র‍্যাঙ্কিং প্রক্রিয়ায় অংশ নিলেও মূল র‍্যাঙ্ক পাওয়ার জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় তালিকায় স্থান হয়নি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।

 



আর্কাইভ