শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
প্রথম পাতা » প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
৩ বার পঠিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ

---

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তির ওপর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তিনির্ভর হবে। তবে প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই প্রাথমিক শিক্ষকদের এআই ও আধুনিক শিক্ষা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’(Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning) শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি কোনোভাবেই শিক্ষকের বিকল্প নয়; বরং এটি শিক্ষকের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহার করবেন—এমনটি নয়; শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রযুক্তিকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে ক্ষেত্রেও তাঁদের উদ্ভাবনী ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তির সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগানোর মাধ্যমেই শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকেও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন অংশীদারের সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন।

পরে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি: মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’(From Classroom to Economy: Modernizing Bangladesh’s Education and Skills Turning Learning into Jobs, Enterprise and Economic Strength) শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতার কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করা প্রয়োজন, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষার প্রসার এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 



এ পাতার আরও খবর

প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত
পরিস্থিতির বিবেচনায় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিস্থিতির বিবেচনায় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন প্রকাশ ৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন প্রকাশ
১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন  শুরু ১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই

আর্কাইভ