শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » শিক্ষাঙ্গন » অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সরকার
প্রথম পাতা » শিক্ষাঙ্গন » অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সরকার
৯৯৪৩৭ বার পঠিত
শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সরকার

অনলাইন শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে সরকারচলমান করোনা পরিস্থিতির সময়ে অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখায় ও শিক্ষাকে এগিয়ে নেয়ার কারণে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার। করোনাকালীন এই সময়ে এ অবদানের স্বীকৃতি স্বরুপ তাদেরকে এ পুরস্কৃত করা হবে।

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলার অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হবে।

জানা গেছে, ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। এ বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাস এর আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে।

এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক অফিসের পরিচালক ও উপপরিচালকের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম চেয়ে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চিঠিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেয়া হয়।

এ ব্যাপারে অধিদপ্তরটির কর্মকর্তারা জানান, ডিজিটাল কন্টেন্ট ও অনলাইনে ক্লাস নেয়ার জন্য দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হবেন। এর মধ্যে একটি কলেজ পর্যায়ের। অপরটি মাধ্যমিক বিদ্যালয়ের। করোনাকালে এমন স্বীকৃতি অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে তারা জানান।



এ পাতার আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে পেকুয়ার ৫৬ স্কুলে ১৩ হাজার শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে পেকুয়ার ৫৬ স্কুলে ১৩ হাজার শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত
এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা

আর্কাইভ