শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষাগুলো
জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষাগুলো
মাঝপথে থেমে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী জানুয়ারিতে নেয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। চলমান করোনা পরিস্থিতির অবনতি না হলে মধ্য জানুয়ারির পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচী তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের চতুর্থ বর্ষে ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আগ পর্যন্ত মোটা দাগে পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই অবস্থায় চাকরিসহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কথা চিন্তা করে অবশিষ্ট পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী জানুয়ারি মাসে অনার্স ফাইনাল ইয়ারের অবশিষ্ট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা পরীক্ষার সময়সূচী তৈরির কাজ শেষ করে ফেলেছি। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে জানুয়ারি মাস থেকেই পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, করোনার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকের (সম্মান) চূড়ান্ত পর্বের দুই লাখ ২৫ হাজার পরীক্ষার্থী। মোট ৩১টি বিষয়ে স্নাতকের (সম্মান) চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণার আগে। চূড়ান্ত পর্বে মোট আটটি তত্ত্বীয় পরীক্ষা হয়। এর মধ্যে মোটাদাগে পাঁচটি বিষয়ের পরীক্ষা করোনা বন্ধের আগেই শেষ হয়েছিল।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 