শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » ব্রেইল সংস্করণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন
প্রথম পাতা » দেশজুড়ে » ব্রেইল সংস্করণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন
৪৬৬০১ বার পঠিত
বুধবার, ৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রেইল সংস্করণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন

ব্রেইল সংস্করণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচনদৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনীর’ ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ অক্টোবর) সকালে মন্ত্রিসভার বৈঠকের আগে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ মোড়ক উন্মোচন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন।

মোড়ক উন্মোচনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ এ জাতির পিতাকে হত্যার পরে দেশে স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এ বই প্রকাশের পর সেই ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পেয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের অনেক তথ্য এখানে পাওয়া যায়। সারাবিশ্বে বইটি ইতিমধ্যে ১৪টি ভাষায় অনুদিত হয়েছে এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদের জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে যারাই বইটা পড়েছে তাদের কাছেই এটি অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে।’

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের এই সময়ে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ছয় খণ্ড ব্রেইল সংস্করণ প্রকাশ করায় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সূত্র: বাসস



এ পাতার আরও খবর

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতার ওপর গুরুত্ব
ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ দেশের সব মাদ্রাসা মনিটরিংয়ের আওতায় নেওয়ার উদ্যোগ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ

আর্কাইভ