শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক দরকার’
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক দরকার’
৪৬৪৭৭ বার পঠিত
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক দরকার’

‘শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক দরকার’‘শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক দরকার’ বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মান সম্পন্ন শিক্ষা ছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা তথা টেকসই উন্নয়নও সম্ভব নয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে সিইডিপির ১১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

ড. হারুন-অর-রশিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষাকে অবশ্যই অনুসন্ধিৎসু, উদ্ভাবনীমূলক ও সৃষ্টিধর্মী হতে হয়। শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব থাকা পূর্বশর্ত। তানাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

অনুষ্ঠানে চারটি বিষয়ে মোট ১৪৮জন কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়। চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মূল্যায়নে শীর্ষ স্কোর অর্জনকারী ৮জন প্রশিক্ষণার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পুরস্কার হিসেবে দেয়া হয়।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, চারটি বিষয়ের কোর্স উপদেষ্টা - প্রফেসর ড. ফারুক আহমেদ (ব্যবস্থাপনা বিভাগ), প্রফেসর ড. গোবিন্দ চক্রবর্তী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), প্রফেসর ড. শারমিন মুসা (প্রাণিবিদ্যা বিভাগ)।



এ পাতার আরও খবর

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে

আর্কাইভ