শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
৪৬৬১৮ বার পঠিত
রবিবার, ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্নগতকাল ২৯/০২/২০২০ ইং শনিবার সোনাডাঙ্গা থানাধীন ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মাদ মহিউদ্দিন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ে কার্যকরী পর্ষদের সদস্য মোর্শেদ আহমেদ রিপন, কবিতা আহমেদ, জাহিদ হাসান জিয়া।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন-একজন খেলোয়াড় মুকুটহীন স¤্রাট, খেলাধূলা মানুষের মনোবিকাশের অণ্যতম একটি মাধ্যম। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা একজন শিক্ষার্থীকে খারাপ কর্মকান্ড থেকে বিরত রাখে। মন থাকে প্রফুল্ল। আর মন প্রফুল্ল থাকলে লেখাপড়ায় শিক্ষার্থীর মনোনিবেশ হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব দিয়েছে সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নিত্যানন্দ গাইন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) হোসনেয়ারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) নূরমোহাম্মদ শেখসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



এ পাতার আরও খবর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো
কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিকে ভর্তির আবেদন কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিকে ভর্তির আবেদন
প্রধানমন্ত্রীর নির্দেশনা: নতুন নীতিমালার আওতায় আসছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর নির্দেশনা: নতুন নীতিমালার আওতায় আসছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন  শুরু ১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই
৭০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা-উপজেলায়,বছরের শুরুতেই নতুন বই ৭০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা-উপজেলায়,বছরের শুরুতেই নতুন বই

আর্কাইভ