শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মেইড ইন বাংলাদেশ ২৬ হাজার স্মার্টফোন রফতানি হবে আমেরিকায়
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মেইড ইন বাংলাদেশ ২৬ হাজার স্মার্টফোন রফতানি হবে আমেরিকায়
৫৭২৭৮ বার পঠিত
শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেইড ইন বাংলাদেশ ২৬ হাজার স্মার্টফোন রফতানি হবে আমেরিকায়

<small>মেইড ইন বাংলাদেশ</small> ২৬ হাজার স্মার্টফোন রফতানি হবে আমেরিকায়তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্টফোন ও ল্যাপটপ এখন দেশেই তৈরি হচ্ছে। ইতোমধ্যে এসব পণ্য রফতানিরও উদ্যোগ নেয়া হয়েছে। ১ মার্চ বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন প্রযুক্তি নির্ভর আমেরিকায় রফতানির প্রক্রিয়া শুরু করা হবে। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে মুজিববর্ষে ৪০ হাজার শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, দীর্ঘ ৬৮ বছর উন্নয়ন বঞ্চিত ছিল বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দারা। মুজিববর্ষের উপহার হিসেবে তাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট এই ট্রেনিং সেন্টার দেয়া হলো।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রকল্প দিয়েছেন তার সুযোগ্য সন্তান সজীব ওযাজেদ জয়ের পরামর্শে আমরা তা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান পেয়েছে। ইতোমধ্যে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। সেই সঙ্গে প্রায় দুই লাখ মানুষ সফটওয়্যার টেকনোলজিতেও কাজ করছেন। লক্ষাধিক ছেলে-মেয়ে কল সার্ভিসে কাজ করছেন। ৫০ হাজারও বেশি ছেলে-মেয়ে ই-কমার্সে কাজ করছেন।

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আামিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’ অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার
টেলিকম খাতের কর ব্যবস্থা ও ইকোসিস্টেম ব্যবসাবান্ধব করার আহ্বান টেলিকম খাতের কর ব্যবস্থা ও ইকোসিস্টেম ব্যবসাবান্ধব করার আহ্বান
হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি: পলক হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি: পলক

আর্কাইভ