মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের দায়িত্ব পালন করার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রারিক্ত হল ভাড়া, ক্রেডিট ফি, চিকিৎসা ফি আদায় করেছে এবং সেই ধারা অব্যাহত রয়েছে। এই মাত্রাতিরিক্ত ফি কমানো ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।
১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল- ক্রেডিট ফিস ১০০ টাকা থেকে ৫০ টাকা করা, হল ভাড়া রুমে ১৫০ টাকা ও গণরুমের ভাড়া প্রতি সিট প্রতি ২৫ টাকা করা, ক্লাস উপস্থিতি হার ৫০ শতাংশ করা এবং কোনো শিক্ষার্থীর উপস্থিতি ৫০ শতাংশের কম হলে তাকে জরিমানা সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া, কেন্দ্র ফি ১০০ টাকা থেকে ৫০ টাকা করা, বিভাগীয় উন্নয়ন ফি বাতিল, চিকিৎসা ফি ২২৫ টাকা থেকে ১০০ টাকা করা ও প্রতি বিভাগে কমপক্ষে দুইজন নিয়মিত অধ্যাপক নিয়োগ দেয়া।






এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ 