শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কারিগরি | শিক্ষা | শিক্ষাঙ্গন » তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
প্রথম পাতা » কারিগরি | শিক্ষা | শিক্ষাঙ্গন » তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
৪ বার পঠিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ

---

 

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ পাঠদানের অনুমোদনের সময় আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।

এতে বলা হয়, গত তিন বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি পাঠদানের অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

৮৬ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখুন -

https://drive.google.com/file/d/1BnYu2pSXMU1o_PNuH25nRFbOsCyuMHcz/view

 



আর্কাইভ