শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » সশরীরে পরীক্ষা চায় না ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » সশরীরে পরীক্ষা চায় না ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা
৬১০ বার পঠিত
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সশরীরে পরীক্ষা চায় না ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা

---

করোনাভাইরাসের সংক্রমণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সশরীরে পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়েছেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। তারা বলছেন, এবং লেভেলের পরীক্ষা সশরীরের পরিবর্তে বিকল্প হিসেবে পোর্টফলিও অব এভিডেন্স (পিওএ) ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হোক।

শনিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, পিওএ হচ্ছে- ক্লাসে উপস্থিতি, ক্লাস মূল্যায়ন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, মক টেস্টসহ শ্রেণিকক্ষের সামগ্রিক অবস্থান বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি। করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় পদ্ধতিতে বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের পরীক্ষা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে দুই বছর সশরীরে ক্লাস বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছেন। অবস্থায় সশরীরে পরীক্ষা হলে ফলাফল খারাপ হবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায়ে প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাক্ষর করা এক চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন এবং লেভেলের পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষকে বিষয়ে চিঠি দেওয়া হলে সমস্যার সমাধান হবে।

লেভেলের পরীক্ষার্থী জাইমা তৌহিদ মানববন্ধনে বলেন, ক্যামব্রিজ এডেক্সেল সংগঠন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য একটাই বিকল্প দিয়েছে। সেটি হলো- পিওএ পদ্ধতি অথবা শিক্ষকদের মূল্যায়ন (টিচার্স অ্যাসেসড গ্রেডস) পদ্ধতি দিয়ে সশরীরের পরিবর্তে পরীক্ষা নেওয়া। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা আবেদন করেছিলাম, শিক্ষামন্ত্রী বলেছিলেন অনুমতি দেবেন। তবে শেষ মুহূর্তে অনুমতি মেলেনি। এটা আমাদের জন্য বৈষম্য। বাংলামাধ্যমের শিক্ষার্থীরা কম সিলেবাসে পরীক্ষার সুযোগ পেয়েছে। তাই আমরাও প্রমাণভিত্তিক পরীক্ষা দিতে চাই।

শিক্ষার্থীরা বলছেন, পুরো সিলেবাসে পরীক্ষা দিতে গেলে তাদের পরীক্ষা খারাপ হবে, উচ্চশিক্ষা ব্যাহত হবে। এসব দাবি নিয়ে পর্যন্ত তারা চারবার সড়কে নেমেছেন। কিন্তু, তাদের কথা কেউ শুনছে না।

এসময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া ৬০টিরও বেশি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ানো হলো

আর্কাইভ