শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » এবার ইবিতেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত
এবার ইবিতেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত
স্বাস্থ্যবিধি মেনে মানউন্নয়ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার্থী ১০ জনের বেশি হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার কারণে অনেক বিভাগেরই রিটেক/মানউন্নয়ন পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। সেসব বিভাগের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের জন্য অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোর্সে পরীক্ষার্থী সংখ্যা ১০ জনের বেশী হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগ। এসময় পরীক্ষার্থীদের ক্যাম্পাসে কোন ধরনের আবাসিক সুবিধা প্রদান করা হবে না বলেও জানান তিনি।
উল্লেখ, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত জানান।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 