রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » আগামী বছর থেকে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না
আগামী বছর থেকে ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না
আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না। অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, দুই প্রোভিসি (প্রশাসন ও শিক্ষা) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
ডিনস কমিটির একাধিক সূত্রে জানা যায়, ঘ ইউনিটের বিষয়ে ডিনরা সম্মতি দিয়েছেন। এরপর এটি একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আগামী বছর থেকে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, পরীক্ষা না হলেও যেহেতু খ ইউনিটে পরীক্ষা হবে তাই খ ইউনিটের নাম পরবর্তন করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ লেখার সুপারিশ প্রদান করা হয়েছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সামনের বছর থেকে একটা ইউনিটের পরীক্ষা হবে না। এ বিয়ষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট।
ঘ ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা। তবে আগামী বছর থেকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।






৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী 