শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ঢাবির শতবর্ষ: লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যত ঝড়
ঢাবির শতবর্ষ: লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যত ঝড়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহের যেন কমতি নেই। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে বিস্তর কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শতবর্ষ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃক লোগো প্রকাশের পর ছাত্র-ছাত্রীদের আগ্রহে যেন ভাটা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
লোগোর কালার এবং ডিজাইন অনেক নিম্ন মানের হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর উদযাপন করতে যাবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের একশ বছরের ইতিহাস, ঐতিহ্য প্রকাশ পায় এমন বিষয় লোগোতে রাখা দরকার ছিল। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলোর দিকে খেয়াল না করেই নিজেদের ইচ্ছেমতো লোগোর ডিজাইন করেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। অনেক শিক্ষার্থী নিজেদের উদ্যোগে লোগো বানানো শুরু করেন। যার অনেকগুলো ইতোমধ্যেই ফেসবুকে প্রকাশ করেছেন তারা। অনেকে আবার শিক্ষার্থীদের তৈরিকৃত লোগোগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিজাইন করা লোগোর চেয়েও ভালো বলছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান সিয়াম শতবর্ষ উপলক্ষে নিজেই একটি লোগো বানিয়েছেন। সেই লোগো তিনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ যেই লোগো বানিয়েছে তা মোটেও পছন্দ হয়নি।
তাই নিজেই একটা বানানোর চেষ্টা করলাম’’।
নিচে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত লোগোগুলো দেয়া হলো…

![]()






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 