শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » কমতে শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি আসছে নির্দেশনা
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » কমতে শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি আসছে নির্দেশনা
৬৬৪৮৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমতে শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি আসছে নির্দেশনা

কমতে শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি আসছে নির্দেশনাকরোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে টিউশন ফি আদায় সংক্রান্ত নতুন নিদের্শনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। চলতি মাসে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের টিউশন ফি’র কিছু অংশ ছাড় দিয়ে পরিশোধ করার নির্দেশনা দেয়া হতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ঢালাওভাবে কোনো নির্দেশনা দেয়া হবে না। করোনা পরিস্থিতির মধ্যে কিছু অভিভাবক নানাভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে বলা হবে।

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের জেলা শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এমন প্রতিষ্ঠানের হার প্রায় ২০ শতাংশ হতে পারে। এসব প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী টিউশন ফি দিতে পারছে না তাদের বিষয়টি বিবেচনা করে আমরা এ সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু করেছি। চলতি মাসের মধ্যে এটি জারি করা হবে।

জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের বেসরকারি নামি-দামি স্কুলে নানাভাবে চাপ সৃষ্টি করে অভিভাবকদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান আবার অনলাইন পরীক্ষা নেয়ার কথা বলে সকল বকেয়া পরিশোধ করতে বাধ্য করছে। দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেও জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সন্তানের টিউশন ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি জানিয়ে আসছি। বর্তমানে অনেকে আর্থিক সমস্যায় থাকায় তারা দিতে পারছে না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ নানাভাবে চাপ সৃষ্টি করে টিউশনসহ নানা ধরনের বাড়তি ফি আদায় করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর-সংস্থায় আবেদন জানিয়েছি।

দ্রুত ৫০ শতাংশ টিউশন ফি ছাড় দেয়ার নির্দেশনা জারিরও দাবি জানান তিনি।



এ পাতার আরও খবর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর কমনওয়েলথ বৃত্তিতে মাস্টার্স-পিএইচডি, আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত
এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি, ২ বছর মিলবে মাসে ২,৫০০ টাকা
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ছে, আসছে নতুন ভিসা
কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা
ইআইআইএনবিহীন কারিগরি প্রতিষ্ঠানে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ ইআইআইএনবিহীন কারিগরি প্রতিষ্ঠানে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ

আর্কাইভ