শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | নতুন পণ্য » নতুন গেমিং ল্যাপটপ আনল লেনোভো
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | নতুন পণ্য » নতুন গেমিং ল্যাপটপ আনল লেনোভো
১৩৫৮৭০ বার পঠিত
বুধবার, ৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন গেমিং ল্যাপটপ আনল লেনোভো

নতুন গেমিং ল্যাপটপ আনল লেনোভোদেশের বাজারে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভোর লিজিয়ন ওয়াই৫৩০ মডেলের নতুন ল্যাপটপ। হালকা পাতলা গড়ন এবং অত্যাধুনিক ডিজাইনের এই ল্যাপটপ মূলত গেমারদের উদ্দেশ্যে বানানো হয়েছে।

ল্যাপটপটির প্রসেসর হিসেবে আছে ইন্টেলের ৮ম প্রজন্মের কোর আই-ফাইভ ৮৩০০এইচ, র‍্যাম হিসেবে ৮ জিবি ডিডিআর৪ এবং গেমিংয়ের জন্য গ্রাফিক্স চিপসেট হিসেবে আছে এনভিডিয়া জিটিএক্স১০৫০টিআই ৪ জিবি মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়া স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি এর সাথে ১ টেরাবাইট হার্ডড্রাইভ সাপোর্টের সুবিধা।

১৫.৬ ইঞ্চি ল্যাপটপের ডিসপ্লেটি চিকন বেজেলের ফুল এইচডি ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের অ্যান্টি-রিফ্লেকটিভ আইপিএস ডিসপ্লে। গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটি সহজে বহনযোগ্য।

ল্যাপটপটি ডলবি অ্যাটমসের সাথে হার্মান কার্ডন স্পিকারের একটি অসাধারণ জুটি নিয়ে উন্নত মানের সাউন্ড দিতে সক্ষম। অরিজিনাল উইন্ডোজের সাথে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক কালারে। ২ বছরের ওয়ারেন্টি সুবিধার লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ ল্যাপটপটির দাম ১ লাখ ৮ হাজার টাকা। ২ বছরের ওয়ারেন্টি সুবিধা রয়েছে। ল্যাপটপটি পাওয়া যাবে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউসে। আরো জানতে ভিজিট: https://globalbrand.com.bd।



এ পাতার আরও খবর

ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’ অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

আর্কাইভ