বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » মিছিল-সমাবেশ নিষিদ্ধ জাবিতে ক্যাম্পাসে
মিছিল-সমাবেশ নিষিদ্ধ জাবিতে ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিলসহ অফিস বা আবাসিক এলাকায় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলসমূহ ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানপাটও বন্ধ করা হয়েছে। তাই এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো শিক্ষার্থীর অবস্থান সমীচীন নয়।
‘এ অবস্থায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনারোধ এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থানরত কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে এসে সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবে না।’
অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে ভিসির পদত্যাগের দাবিতে থাকা আন্দোলনকারীরা।
এরআগে, ভিসি পদত্যাগের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর উপর ছাত্রলীগ কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘেষাণা দিয়ে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে আন্দোলনকারীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবারও আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 