শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিদেশে উচ্চশিক্ষা » নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
![]()
ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়টি দুই ধরনের স্কলারশিপ দেবে। এসব বৃত্তির আওতায় টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভিসা ফি ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন খরচের সহায়তা পাওয়া যাবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ইউরোপের অন্যতম শিক্ষাকেন্দ্র নেদারল্যান্ডসে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা এবং বহুজাতিক কর্মপরিবেশের কারণে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে জার্মানি ও বেলজিয়ামসহ প্রতিবেশী দেশগুলোতে যাতায়াতও তুলনামূলক সহজ। এসব সুবিধার পাশাপাশি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বৃত্তির সুযোগ খুঁজছেন এমন শিক্ষার্থীদের জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি সরকারি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি মূলত দুটি বৃত্তি দিয়ে থাকে। এর একটি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত ‘মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ’ এবং অন্যটি ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ‘হল্যান্ড স্কলারশিপ’। এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে বৃত্তির মেয়াদ ১৩ মাস এবং দুই বছর মেয়াদি প্রোগ্রামের ক্ষেত্রে ২৫ মাস।
বৃত্তির আওতায় যেসব সুবিধা মিলবে
- সম্পূর্ণ টিউশন ফি পরিশোধের সুবিধা।
- ভিসা ফি বাবদ আর্থিক সহায়তা।
- স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো।
- ১৩ মাস মেয়াদি প্রোগ্রামে জীবনযাত্রার ব্যয় হিসেবে ২০ হাজার ১৫০ ইউরো।
- ২৫ মাস মেয়াদি প্রোগ্রামে জীবনযাত্রার ব্যয় হিসেবে ৩৮ হাজার ৭৫০ ইউরো।
কারা আবেদন করতে পারবেন
- ২০২৭–২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
- নির্বাচিত মাস্টার্স প্রোগ্রামের নির্ধারিত ভর্তি-শর্ত ও প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে।
- ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
- স্নাতক পর্যায়ে ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
আবেদনের নিয়ম
বৃত্তির জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। ২০২৭–২৮ শিক্ষাবর্ষের বৃত্তির জন্য বিবেচিত হতে আগ্রহীদের ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে মাস্টার্স প্রোগ্রামের পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্কলারশিপের আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭।
বৃত্তির বিস্তারিত শর্ত, আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য জানতে ভিজিট করুন: https://www.opportunitiescircle.com/maastricht-university-scholarship/






টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা
হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়
পর্তুগালে বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি সম্মেলন শিগগিরই
যুক্তরাষ্ট্রে প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার
যুক্তরাষ্ট্রেও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন পেল 