শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা » হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদন, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা » হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদন, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড
১১ বার পঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদন, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড

---

 

 

 

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এর আবেদন প্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রামে নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। কর্মসূচিটির মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজের পাশাপাশি বিশ্বের খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

ফেলোশিপের আওতায় প্রতি বছর ৮০ হাজার মার্কিন ডলার (মাসে ৬৬৬৬ ডলার) স্টাইপেন্ড দেওয়া হবে। এর সঙ্গে গবেষণার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয়জন গবেষককে ফেলোশিপ দেওয়া হয়।

বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের যাতায়াত হোটেল খরচ বহন করবে হার্ভার্ড একাডেমি।

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব, গবেষণাপত্রের নমুনা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে।

প্রোগ্রামে যেসব সুবিধা

  • নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন।
  • হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে।
  • গবেষণা ভ্রমণ ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পাওয়া যাবে।
  • গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
  • স্বাস্থ্যবিমার সুবিধা থাকবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল এবং তিনটি রেকমেন্ডেশন লেটার।

যেভাবে আবেদন করবেন

হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের আবেদন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে কর্মসূচিটির যোগ্যতা অন্যান্য বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুক - https://academy.wcfia.harvard.edu/



আর্কাইভ