রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা, ১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি
![]()
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের সংবর্ধনাযোগ্য গুণী শিক্ষকদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পর সম্প্রতি এক চিঠিতে মাউশির সব অঞ্চলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছ থেকে এ তালিকা সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ অক্টোবর জাতীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে। এজন্য ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬’ ও ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৬’ অনুসরণ করে শিক্ষক বাছাই করা হচ্ছে।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা জেলা থেকে ৭ জন এবং অন্য ৬৩টি জেলা থেকে ১ জন করে মোট ৭০ জন গুণী কলেজ শিক্ষক এবং একই প্রক্রিয়ায় ৭০ জন গুণী স্কুল শিক্ষক নির্বাচন করে সর্বমোট ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা ও প্রয়োজনীয় নথিপত্রের হার্ডকপি মাউশির সাধারণ প্রশাসন শাখায় পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, নির্বাচিত শিক্ষকদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্যফর্ম পূরণ করে সফটকপি মাউশির ‘গুণী শিক্ষকগণের তালিকা প্রস্তুত, যোগাযোগ, ছবি ও তথ্য সংগ্রহ কমিটি’র আহ্বায়ক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর ই-মেইলে (dshe.eft@gmail.com) পাঠাতে হবে। সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।






কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিকে ভর্তির আবেদন
প্রধানমন্ত্রীর নির্দেশনা: নতুন নীতিমালার আওতায় আসছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
১৫ ডিসেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
শিক্ষার্থীদের নতুন ক্লাসেও পড়তে হবে আগের ক্লাসের বই
৭০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা-উপজেলায়,বছরের শুরুতেই নতুন বই
আগামীকাল থেকে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
১৬তম নিবন্ধনের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২২ হাজার ৩৯৮ জন 