শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ইবি গ্রন্থাগারের বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনে
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ইবি গ্রন্থাগারের বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনে
৭৮৫১২ বার পঠিত
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইবি গ্রন্থাগারের বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনে

ইবি গ্রন্থাগারের বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনেগ্রন্থাগারে গিয়ে সেলফে থাকা বই খোঁজা গ্রন্থাগারের একটি সাধারণ দৃশ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারও তার ব্যতিক্রম নয়। তবে এখন থেকে গ্রন্থাগারে গিয়ে সেলফে থাকা বই খোঁজার বেগ পোহাতে হবে না বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের। কেননা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গন্থাগারের নিচতলায় ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আক্কাস পাঠান প্রমুখ।
ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কেন্দ্রীয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের মাধ্যমে নির্দিষ্ট বিভাগ বা শিরোনামে বইয়ের ক্ষেত্রে সে সকল বিভাগ বা শিরোনাম লিখে অনুসন্ধান করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সে বিষয়ে থাকা সব বইয়ের তালিকা ও তথ্য পেয়ে যাবেন। এছাড়া এর মাধ্যমে গ্রন্থাগারে থাকা যেকোনো বইয়ের নাম, লেখক, প্রকাশনী, এমনটি যে বিষয় সম্পর্কিত বই সে বিষয় এবং প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বার কোড দিয়ে অনুসন্ধান করলেও বইটি সম্পর্কে যাবতীয় তথ্য তাৎক্ষণিক পাওয়া যাবে।

কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু করা হয়েছে। এটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।’



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ