শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়
৭৯১২৬ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়

শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়। যুগের সঙ্গে সঙ্গতিরেখে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কিছু বিশেষ দক্ষতা অর্জন করতে হবে।

রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশ (এআইইউবি)- এর ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আত্মতুষ্টিতে বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে উন্নয়নের মহাসড়কে আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে। তাই আপনাদের প্রতি আহ্বান দেশ গড়ার মহান ব্রত নিয়ে আপনাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল শিক্ষার আলোকে বিংশ শতাব্দীর প্রতিযোগিতায় কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সনদ অর্জনের পাশাপাশি বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেন, শিক্ষার উদ্দেশ্য হল মন ও মানসিকতার সুষম বিকাশ এবং চারিত্রিক গঠন। শিক্ষা ও জ্ঞান একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থা ও দেশের উন্নয়নের নিশ্চিতকরণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

সমাবর্তন বক্তা হিসেবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাবর্তন বক্তব্যে তার শিক্ষাজীবনের কিছু দিক তুলে ধরে উপস্থিত গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার অধ্যায়নের বিষয় উল্লেখ করে উপস্থিত সবাইকে দেশপ্রেমিক, জনসেবক, প্রতিযোগী এবং সাফল্যের জন্য সবাত্বক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান।

এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা ডিগ্রিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।

সমাবর্তন অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা ড. হাসানুল এ. হাসান, ইশতিয়াক আবেদীনসহ ট্রাষ্টি বোর্ড সদস্য ডা. আব্দুস সামাদ আলীম, মিসেস সাবরিনা আবেদীন, ডুলসে ল্যামাগ্না মজুমদারসহ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ