শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
৬৮৫৫২ বার পঠিত
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

কৃষি বিশ্ববিদ্যালগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্নদেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৭টি কৃষি ও কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য ৬টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ করা গিয়েছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ও ভর্তি কমিটির সদস্যরা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসতে হয় এবং আলাদা ফি দিয়ে আবেদন করতে হয়। সরকার শিক্ষার্থী এবং অভিভাবকদের এসব সমস্যার কথা চিন্তা করে সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য আমাদের অনুরোধ করেছেন। সরকারের এই অনুরোধ রক্ষার্থে আমরা এই গুচ্ছ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি পরীক্ষায় আসন সংখ্যার সংকুলান হলে পরবর্তী সময়ে আরও শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। এ বিষয়ে আমরা কাজ করছি।’

এসময় বাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ড. মো. জহির উদ্দিন বলেন, ‘অন্য ৬টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে খোঁজ নিয়ে জেনেছি, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।’

এদিকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল পাওয়া যায়নি এবং পরীক্ষা দিতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।

পরীক্ষার ফলাফল আগামী ৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এসংক্রান্ত সব তথ্য ‘http://www.admission-agri.org’ ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৯৩৯ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৫টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ