সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » শিক্ষার্থীদের ২৮ বছরের টাকা চায় ডাকসু
শিক্ষার্থীদের ২৮ বছরের টাকা চায় ডাকসু
দীর্ঘ ২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত চায় ডাকসু। এছাড়া প্রতিবন্ধি শিক্ষার্থীদের ফি মওকুপ, আবাসন সমস্যা সমাধানে ‘বাঙ্ক বেড’ স্থাপন এবং ক্যাম্পাসে ইজিবাইক চালু নিয়ে আলোচনা হয়েছে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে। এসব বিষয়গুলো গত ২০ নভেম্বর ডাকসুর সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপিতে সাতটি সিদ্ধান্তের কথা তুলে ধরে বলা হয়, দীর্ঘ ২৮ বছরে শিক্ষার্থীরা ছাত্র সংসদ বাবদ যে ফি দিয়েছে তা ফেরত চেয়ে আবেদন করবে ডাকসু। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সমুদয় অর্থ ডাকসু ফান্ডে জমা করতে হবে।
আবাসন সমস্যা নিয়ে বলা হয়, ডাকসু কর্তৃক গৃহিত শিক্ষার্থীদের সিট সমস্যা সমাধানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি হলে ‘বাঙ্ক বেড” স্থাপন করতে হবে। অন্যথায় ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্যগুলো নতুন করে সংস্কার করা ও নামফলক বসানাে।
ডাকসু নেতৃবৃন্দ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২০ সালে জানুয়ারী মাসে ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ আয়োজন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের ফি মওকুফ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ গেটে ভারি যানবাহন নিয়ন্ত্রক স্থাপন করতে হবে। প্রতিটি প্রবেশ গেটে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী অথবা আনসার নিয়োগ করতে হবে।
শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এবং পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এলাকার জন্য বিশেষ “ইজিবাইক” সিস্টেম চালু করতে হবে।







জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 