সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্দান ইউনিভার্সিটির সঙ্গে ইউনিসেফ এর সমঝোতা চুক্তি
নর্দান ইউনিভার্সিটির সঙ্গে ইউনিসেফ এর সমঝোতা চুক্তি
শিক্ষাসহ সার্বিক গুণগতমান নিশ্চিতকরণে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে ইউনিসেফ। ২৪ নভেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি মি. টোমো হোযুমি। আর নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী সাহাদাত কবীর।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইউনিসেফ এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিশু সুরক্ষা ও শিশু আইন বাস্তবায়নের লক্ষ্যে সহযোগীতার আশা ব্যক্ত করেন। এসময় ইউনিসেফ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা প্রধান নাটালি ম্যাককলে ও শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য ড. ইঞ্জি. মো. হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম ও আইন অনুষদের ডিন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 