শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নোবিপ্রবিতে কাল থেকে ভর্তি শুরু
নোবিপ্রবিতে কাল থেকে ভর্তি শুরু
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামীকাল ২৪ নভেম্বর থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে।
আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের অধীনে এই ভর্তি কার্যক্রম চলবে।
এবার ৩০টি বিভাগের অধীনে ১৩৫৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে।
এ, বি, সি ও ডি ইউনিটের নতুন সেশনে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর সকাল ও বিকেলে পৃথকভাবে ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে।
এছাড়া সকল ইউনিটে বিভিন্ন কোটায় (মেধাতালিকায়) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয় আগামী ১ ডিসেম্বর। এবারে মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধু মাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় ভর্তির সুযোগ থাকবে।
প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা। এবারে ছয় ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮,৭৪৩ জন আবেদন করে। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১.৮৫ শতাংশ পাশ করে। গত ৪ নভেম্বর দিবাগত রাতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 