মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নোবিপ্রবিতে ভর্তি শুরু ২৪ নভেম্বর
নোবিপ্রবিতে ভর্তি শুরু ২৪ নভেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
ভর্তি কার্যক্রম শুরু হবে নভেম্বরের ২৪ তারিখ থেকে এবং চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপ্তির আলোকে, ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম ২৪ নভেম্বর, ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম ২৫ নভেম্বর, ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম ২৬ নভেম্বর, ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম ২৭ নভেম্বর এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি কার্যক্রম ২৮ নভেম্বর সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে।
এছাড়া সব ইউনিটে বিভিন্ন কোটায় (মেধাতালিকায়) উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। এবারে মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধু মাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় ভর্তির সুযোগ পাবে।
প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবির ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ৬ ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮,৭৪৩ জন আবেদন করেন। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১.৮৫ শতাংশ পাশ করেন।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 