শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » শাবি-তে ভর্তি কার্যক্রম শুরু মঙ্গলবার
শাবি-তে ভর্তি কার্যক্রম শুরু মঙ্গলবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আগামী মঙ্গলবার, ১২ নভেম্বর থেকে শুরু হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১২, ১৩, ১৪ ও ১৭ নভেম্বর বিভিন্ন ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। যেখানে ১২ নভেম্বর সকাল ৯টা থেকে ‘বি-১’ ইউনিটের মেধা তালিকায় স্থান পাওয়া ১-৩৮৩ এবং সকাল ১১টা থেকে ৩৮৪-৮০০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ভর্তি করানো হবে।
এরপর ১৩ নভেম্বর সকাল ৯টা থেকে একই ইউনিটে ৮০১-১০৮৩ পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ১০৮৪-১৩৮২ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ভর্তি করানো হবে।
একইদিন দুপুর ২টা থেকে ‘বি-২’ ইউনিটে ১-২৯ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে। এছাড়া এদিন ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের অধীনে কোটায় উত্তীর্ণ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করানো হবে।
১৪ নভেম্বর সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় স্থান পাওয়া ১-২৯৭ পর্যন্ত এবং দুপুর ২টায় বাণিজ্য বিভাগ থেকে মেধা তালিকার ১-৮২ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ভর্তি করানো হবে।
অন্যদিকে ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে মানবিক বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া ১-৩০৯ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে। এছাড়া একইদিনে দুপুর ২টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে কোটায় উত্তীর্ণ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করানো হবে।
ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সই করা এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং আট হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া ভর্তির সময় এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ নম্বারে যোগাযোগ করে জানা যাবে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সকাল ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বি-১ ও বি-২) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ভর্তি পরীক্ষায় শতকরা ৫১ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।






৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী 