শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আইসিটি খাতে বাংলাদেশের সাফল্য স্বীকৃতি স্বরূপ তিন আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আইসিটি খাতে বাংলাদেশের সাফল্য স্বীকৃতি স্বরূপ তিন আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
১০৮৫৫৩ বার পঠিত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিটি খাতে বাংলাদেশের সাফল্য স্বীকৃতি স্বরূপ তিন আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

<small>আইসিটি খাতে বাংলাদেশের সাফল্য স্বীকৃতি স্বরূপ</small> তিন আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছেন। আইসিটি খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সংস্থাগুলো তাঁকে এ সম্মাননা দিয়েছে।

এগুলো হচ্ছে-‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’, ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড-২০১৯’ ও ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের আগে পুরস্কারগুলো হস্তান্তর করেন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হাই-টেক পার্ক অবকাঠামো গঠনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটিকে ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সার্ভিসেস অ্যালাইয়েন্স (ডব্লিউআইটিএসএ) এর ২১তম আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির কাছে পুরস্কারটি হস্তান্তর করে। আইটি’র অলিম্পিক হিসেবে পরিচিত ওই আয়োজন ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়।

এদিকে আইসিটি ডিভিশনের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পটিকে ডাটা সেন্টার কন্সট্রাকশন ক্যাটাগরিতে ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেয় হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ডাটা সেন্টার ডায়নামিকস (ডিসিডি) ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্প’ পুরস্কার দিয়েছে।

ডিসিডি’র সাংহাই শাখার কান্ট্রি ডিরেক্টর জনসন ইয়াং আইসিটি ডিভিশনের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। জিয়াউল আলম একটি প্রতিনিধি দলসহ ১৭ সেপ্টেম্বর চীনের শেনজেন নগরীতে ৪ টায়ার ডাটা সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন লি: পরিদর্শনকালে পুরস্কারটি হস্তান্তর করা হয়।

‘৪ টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পে’র আওতায় গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের বিশ্বমানের ডাটা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

পাশাপাশি এটুআই প্রোগ্রামের আইসিটি ডিভিশন বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ কেন্দ্রীয় ডাটা, সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার জন্য গোবইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট’ এর স্বীকৃতি স্বরূপ ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার প্রদান করে।

গত ১৬ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ পুরস্কার হস্তান্তর করা হয়।

তথ্যসূত্র : বাসস



এ পাতার আরও খবর

ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’ অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

আর্কাইভ