শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ফেসবুকের ৪২ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস!
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ফেসবুকের ৪২ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস!
৮২২ বার পঠিত
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের ৪২ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস!

Facebookআবারো ব্যবহারকারীদের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রায় ৪২ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে ফেসবুকের ডেটাবেস থেকে।

প্রযুক্তি বিষয়ক পোর্টাল টেকক্রাঞ্চ জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গবেষক সন্যম জৈন একটি অনলাইন ডেটাবেসের খোঁজ পেয়েছেন। সেই ডেটাবেসেই রয়েছে প্রায় ৪১.৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের সঙ্গে জড়িত ফোন নম্বর।

ফেসবুকে অ্যাকাউন্টের সুরক্ষার স্বার্থে ব্যবহারকারীদের ফোন নম্বর দিতে হয়। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ফোন নম্বর নেয়া বিষয়টিও অনৈতিক। তা ছাড়া ফেসবুকের কাছে এমনিতেই ব্যবহারকারীর নাম, জন্মদিন, লিঙ্গ, দেশ ইত্যাদি সম্পর্কিত একাধিক স্পর্শকাতর তথ্য সংরক্ষিত থাকে। এভাবে সারা বিশ্বের বিপুল সংখ্যক ব্যবহারকারীদের তথ্য চলে এসেছে ফেসবুকের হাতে। সেই বিষয়টি নিয়েই বার বার উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞরা।

রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীদের ফোন নম্বর-যুক্ত সার্ভারটিতে কোনও পাসওয়ার্ড প্রোটেকশন ছিল না। ফলে যে কোনও ব্যক্তি সেই ডেটাবেসের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেখতে পারতেন। বিষয়টি নজরে আসার পর ডেটাবেসের ওয়েব হোস্টদের বিষয়টি জানানো হয়।এরপরেই ডেটাবেসটি সরিয়ে নেওয়া হয়।

ফেসবুক জানিয়েছে, তথ্যগুলো বেশ পুরনো। বর্তমানে ফেসবুকের নিরাপত্তা সংক্রান্ত সেটিংসে কিছু পরিবর্তনের পর ফোন নম্বরের মাধ্যমে কোনও ব্যক্তির প্রোফাইলের খোঁজ পাওয়া সম্ভব নয়। তথ্যগুলি সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর ফলে কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।

তবে চলতি বছরে ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ নতুন নয়। গত মে মাসেই প্রায় ৪৯ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ ওঠে ইনস্টাগ্রামের বিরুদ্ধে।



এ পাতার আরও খবর

ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’ অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

আর্কাইভ