শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষাঙ্গন » হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষাঙ্গন » হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন
৪৩৩৭২৩ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জনদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২০০৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৬ হাজার ৭২৩ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর আবেদন গ্রহণের শেষদিন পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯৬ হাজার ৭২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিল পরিশোধ করেন। এই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৪৮ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মুহিউদ্দিন নুর জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭টি ইউনিট থেকে কমিয়ে এ বছর ৪টি ইউনিট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ৪টি ইউনিটের অধীনে মোট ২০০৫ আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ১ লাখ ৪ হাজার ৬৯৬টি। তবে বিল পরিশোধের শেষ দিন (৩১ অক্টোবর) পর্যন্ত মোট ৯৬ হাজার ৭২৩ জন আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ করেছেন। শুধু এই শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ৫%, আদিবাসী কোটায় ১%, প্রতিবন্ধী কোটায় ১%, পোষ্য কোটায় ১%, বিকেএসপি কোটায় ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত রয়েছে।

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে

এদিকে গত ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোডের লিংক যুক্ত করা হয়েছে। ভর্তিচ্ছুদের এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবির আপলোড করতে হবে



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”

আর্কাইভ