শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | সংগঠন সংবাদ » শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | সংগঠন সংবাদ » শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট
১৯৮৭ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট

শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্টঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে হল পর্যায়ে শুরু হতে যাচ্ছে মেধা অন্বেষণ বিষয়ক আয়োজন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট-২০১৯’।

শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। ১৮ নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সব হলে এটি সম্পন্ন হবে।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার।

আয়োজনের মধ্যে রয়েছে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, লোক সঙ্গীত, একক অভিনয়, একক নৃত্য ও আবৃত্তি।

প্রতিটি বিষয়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে হল পর্যায়ে সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা।

এছাড়াও যারা প্রথম স্থান অধিকার করবে, শুধু তাদের নিয়ে জানুয়ারি মাসে টিএসসি প্রাঙ্গণে কেন্দ্রীয় পর্যায়ে মূল প্রতিযোগীতার আয়োজন করা হবে।

কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচিত শিল্পীদের নিয়ে গড়ে তোলা হবে ‘ডাকসু সাংস্কৃতিক দল’। আয়োজনে প্রধান সমন্বয়কের কাজ করছেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও তার সঙ্গে সমন্বয়ক হিসেবে আছেন ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ।

হল পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন নিজ নিজ হল সংসদের সংস্কৃতি সম্পাদকরা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেলে থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষকরা থাকবেন।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ