রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯ পেলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান
এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯ পেলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা -এর উপাচার্য প্রফেসর ড.আবুইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের উচ্চ শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ অবদান এবং আইসিটি ও শিক্ষাখাতে নেতৃত্ব ও অঙ্গীকার বাস্তবায়নের জন্য ভারতের এমটিসি গ্লোবাল আউট স্ট্যান্ডিং একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন। ৭ সেপ্টেম্বর এমটিসি গ্লোবাল কর্তৃপক্ষ ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ৯ম ওয়ার্ল্ড এডুসামিট ও বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
এমটিসি হলো ভারতের আন্তর্জাতিক শিক্ষাগবেষণাকারী একটি প্রতিষ্ঠান যা বিশ্বের ৩০টি দেশে ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। ইউনাইটেড নেশনস কর্তৃক স্বীকৃত স্বনামধন্য এই একাডেমিক প্রতিষ্ঠানটি ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত। এমটিসি গ্লোবাল ২০১০ সাল থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড প্রদানকরছে। এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৯ পাওয়ায় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ -এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রফেসর ড. আবুইউসুফ মো.আবদুল্লাহ একই সময় ভারতের ব্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত ৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশ গ্রহণ করেন। ‘উচ্চ শিক্ষার আন্তর্জাতিকি করণঃ প্রতিবন্ধকতা ও সুযোগ’ শীর্ষক এই আন্তর্জাতিক সামিটের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।
সামিটে অংশ গ্রহণ ও বক্তব্য প্রদান করেন এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ভোলানাথ দত্ত, ধ্রুব কলেজ অব ম্যানেজমেন্ট হায়দারাবাদ -এর চেয়ারম্যান ড. এস প্রতাপরেডি, আমিতি বিশ্ববিদ্যালয় জয়পুর -এর পরিচালক অধ্যাপক ড. ভিনিতা আগারওয়াল ও রমা বিশ্ববিদ্যালয় কানপুর ইউপি ভারত -এর বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক ড. আফতাব আলম প্রমুখ।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 