শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » নভেম্বরের প্রথম সপ্তাহেই আরবার হত্যা মামলার চার্জশিট
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » নভেম্বরের প্রথম সপ্তাহেই আরবার হত্যা মামলার চার্জশিট
২৩৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নভেম্বরের প্রথম সপ্তাহেই আরবার হত্যা মামলার চার্জশিট

নভেম্বরের প্রথম সপ্তাহেই আরবার হত্যা মামলার চার্জশিটনভেম্বরের প্রথম সপ্তাহেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার মামলায় চার্জশিট দেয়া হবে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আবরার হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে। ইতিমধ্যে এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। অনেকেই দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আব্দুল বাতেন বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। মূলত শিবির সন্দেহে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা হত্যার মোটিভ নিয়ে ভাবছি না। তাকে হত্যা করা হয়েছে এটাই প্রধান। হত্যা মামলার আসামি হিসেবে আমরা তদন্ত পরিচালনা করছি।

তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত এজহারভুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এখন আনুষঙ্গিক কাজ চলছে। এরপরই একটি পূর্ণাঙ্গ চার্জশিট আদালতে দেয়া হবে। সেক্ষেত্রে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। বুয়েটের শেরেবাংলা হলের নিচ তলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। ৬ অক্টোবর রাত আটটার দিকে তাকে কক্ষ থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।।



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”

আর্কাইভ