শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » কুয়েট এর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » কুয়েট এর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১০৫৮ বার পঠিত
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়েট এর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েট এর ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশকুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স (বিএস-সি) ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৩০ অক্টোবর প্রকাশিত হয়েছে।

আগামী ০৬ নভেম্বর, ২০১৯ইং তারিখ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ভর্তি পরীক্ষা কমিটি এই ফলাফল প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন নির্ধারিত সময়ের আগেই এ ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শুক্রবার কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৬টি বিভাগে মোট ১০৬৫ আসনের বিপরীতে মোট ১২৩৪৮ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পায়। তন্মধ্যে ১০০৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে প্রথম ৬০৯৯ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১৬ নভেম্বর ২০১৯ইং তারিখ শনিবার থেকে বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ যথাক্রমে আগামী ২৩ জানুয়ারি ২০২০ইং বৃহস্পতিবার সকাল ১০টা এবং ২৬ জানুয়ারি ২০২০ইং রবিবার সকাল ৮টা।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://www.kuet.ac.bd/) ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।



এ পাতার আরও খবর

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

আর্কাইভ