বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কারিগরি | শিক্ষা | শিক্ষাঙ্গন » ইআইআইএনবিহীন কারিগরি প্রতিষ্ঠানে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ
ইআইআইএনবিহীন কারিগরি প্রতিষ্ঠানে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ
![]()
ইআইআইএন (এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর) নেই—এমন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করে ইআইআইএন সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
বিজ্ঞাপন
ব্যানবেইস ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে সম্প্রতি এ নির্দেশনা জারি করা হয়। এতে দেশের যেসব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নেই, সেসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।
ব্যানবেইস জানিয়েছে, প্রতিবছর দেশের প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএনভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন ৫ হাজার ৮৫৭টি প্রতিষ্ঠানের ইআইআইএন না থাকায় এসব প্রতিষ্ঠান নিয়মিত শিক্ষা জরিপে তথ্য দিতে পারছে না।
এর ফলে ব্যানবেইসের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের সংরক্ষিত তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা দিচ্ছে। এই সমস্যা নিরসন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত শিক্ষা জরিপের আওতায় আনতেই প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত বা সংকেতপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যানবেইসের ওয়েবসাইটের ‘অনলাইন EIIN’ অপশনে প্রবেশ করে আবেদন করতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষ করার পর আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপে এসব প্রতিষ্ঠানকে অংশ নিতে হবে। জরিপে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে।






কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা
কারিগরি শিক্ষায় আরও জোর দেওয়ার আহবান শিক্ষামন্ত্রীর
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত
ফের ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ঘোষণা হতে পারে বৃহস্পতিবার
অটো প্রমোশনের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের
শীঘ্রই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি আরও বাড়ছে 