শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কারিগরি | শিক্ষা | শিক্ষাঙ্গন » কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা
প্রথম পাতা » কারিগরি | শিক্ষা | শিক্ষাঙ্গন » কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা
৩ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়ে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা

 

---

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের জন্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়।

এদিকে, চলতি অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা মোট জিডিপির ২ শতাংশ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পেয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছিলেন। ওই বাজেটে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা।

এ বরাদ্দ ছিল মোট জাতীয় বাজেটের প্রায় ১২ দশমিক এক শতাংশ। এর আগের বিদায়ী আওয়ামী লীগ সরকারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দ ছিল। সে সময় জাতীয় বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

তখন জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশ ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

 



আর্কাইভ