শিরোনাম:
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য চাইল সংসদীয় কমিটি
প্রথম পাতা » পরিবেশ » জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য চাইল সংসদীয় কমিটি
৫ বার পঠিত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু ট্রাস্টের ১০১ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য চাইল সংসদীয় কমিটি

---

 

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়েছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে গত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, সেই হিসাবও জানতে চেয়েছে কমিটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ১০১টি প্রকল্পের সব ধরনের তথ্য কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঋণ বা অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে সংসদীয় কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বৈধ ও অবৈধ সব ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামো প্রকল্পে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সদস্য জাহিদুল ইসলাম, মো. আবদুল মান্নান ও সুলতানা জেসমিন।



আর্কাইভ