শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | মোবাইল » ফাইভ-জি হোয়াইট পেপার প্রকাশ করলো হুয়াওয়ে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | মোবাইল » ফাইভ-জি হোয়াইট পেপার প্রকাশ করলো হুয়াওয়ে
৮১৮ বার পঠিত
সোমবার, ১৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাইভ-জি হোয়াইট পেপার প্রকাশ করলো হুয়াওয়ে

---

ইন্ডাস্ট্রি অংশীদারদের সহযোগিতায় হুয়াওয়ে “5G-Advanced Technology Evolution from a Network Perspective (2021) ——Towards a New Era of Intelligent Connect X” শীর্ষক একটি হোয়াইট পেপার প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশিত এই হোয়াইট পেপার ৫-জি প্রযুক্তির উন্নয়ন এবং একটি টেকসই ৫-জি শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫-জি প্রযুক্তির সাহায্যে আরও উন্নত সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিন্তকরণের উদ্দেশে ৩ জিপিপি আনুষ্ঠানিকভাবে ৫.৫ জি-কে ৫-জি’র দ্বিতীয় পর্যায় হিসেবে ঘোষণা করেছে এবং এই প্রযুক্তিকে ‘৫-জি-অ্যাডভান্সড’ হিসেবে নামকরণ করা হয়েছে। ইন্ডাস্ট্রি পার্টনাররা ৫-জি থেকে এই অ্যাডভান্সড নেটওয়ার্কের বিবর্তনের প্রযুক্তিগত প্রয়োজনীয়তা স্পষ্ট করতে এবং এর বিকাশকে ত্বরান্বিত করতে এই শ্বেতপত্রটি (হোয়াইট পেপার) তৈরি করেছে।

সেবার অভিজ্ঞতা উন্নত করতে এবং ইন্ডাস্ট্রির ডিজিটাল ও বুদ্ধিমান রূপান্তরের জন্য ৫-জি অপরিহার্য। ৫-জি-অ্যাডভান্সড নেটওয়ার্ক এই বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, ব্যবসায়িক মডেলগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ৫-জি কোর নেটওয়ার্ক আর্কিটেকচার এবং প্রযুক্তি বিকাশ করা গুরুত্বপূর্ণ।

এই অ্যাডভান্সড নেটওয়ার্ক ৫-জি আর্কিটেকচার এবং প্রযুক্তি উভয়ের বিকাশের মাধ্যমে নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এবং নিত্য-বৈচিত্র্যময় সেবার প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে সাহায্য করবে। ৫-জি-অ্যাডভান্সড নেটওয়ার্ক আর্কিটেকচার ক্লাউড-নেটওয়ার্ক এবং কম্পিউটিং-নেটওয়ার্কের সমন্বয়কে আরও সহজতর করবে। এছাড়া, ৫-জি-অ্যাডভান্সড প্রযুক্তি এআই-এর প্রয়োগ প্রসারণ, আরএটি এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্কের একত্রীকরণ এবং একীভূত সমর্থনের জন্য উপযুক্ত নেটওয়ার্ক পরিষেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

এই হোয়াইট পেপার ৫-জি-অ্যাডভান্সড নেটওয়ার্ক প্রযুক্তি উন্নয়নের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে। হুয়াওয়ে ৫-জি প্রযুক্তির বিকাশ তরান্বিত করতে এবং একটি ফলপ্রসূ ৫-জি শিল্প গড়ে তুলতে ইন্ডাস্ট্রির অংশীদারদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

 



এ পাতার আরও খবর

ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী প্রযুক্তির ভোক্তা নয়, বাংলাদেশকে হতে হবে উদ্ভাবক ও রপ্তানিকারক: বিজ্ঞানমন্ত্রী
এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর এআই-সেমিকন্ডাক্টর-রোবোটিকসে তরুণদের গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’ অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড র‍্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা ই-কমার্স আমদানিতে ঝুঁকির মুখে জাপানের খুচরা ব্যবসা
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’ ‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার ডিজিটাল প্রযুক্তি জীবনধারা বদলে দিয়েছে: মোস্তাফা জব্বার

আর্কাইভ