শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
১৫৬৮ বার পঠিত
রবিবার, ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

---

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হতে পারে আগামী সেপ্টেম্বর মাসে। এ জন্য যাবতীয় কার্যক্রম শেষ করেছে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, সম্প্রতি ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির একটি বৈঠক হয়েছে। লকডাউন শেষ হলেই প্রথম পর্যায়ের আবেদন বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। সেই সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া শুরু হবে। এজন্য যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন।

তিনি বলেন, আশা করছি, সেপ্টেম্বর মাসের শেষে হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা:

দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগস্ট মাসে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়েছে। যদিও এর আগে এ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের ১২ আগষ্ট।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি পযবেক্ষণ করে নতুন নতুন তারিখ নির্ধারণ করা হবে। যাতে শিক্ষার্থীরা বার বার ভোগান্তিতে না পড়ে।

তিনি বলেন, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে সেপ্টেম্বর মাসে হতে পারে এ পরীক্ষা।

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা:

দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ৪ সেপ্টেম্বর। এর আগে এ পরীক্ষার সূচি ছিল ৩১ জুলাই।

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, ‘এখন পর্যন্ত ৪ সেপ্টেম্বর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বহাল আছে।’



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ